ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, প্রাণ গেল বাইক চালকের

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মো. নাঈম আল রাব্বী (৩৬) নামের এক মোটরসাইকেলচালক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক পথচারী নারীকে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রাব্বীর বাড়ি রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার এর দ্বায়ীত্বে ছিলেন।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম  এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুরে যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি সড়ক বিভাজকে ধাক্কা দেন। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, প্রাণ গেল বাইক চালকের

আপডেট সময় ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪