ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবশত রবিউল বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ‘বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

আপডেট সময় ০১:০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪