ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডোমারে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

নীলফামারীর ডোমারে ২০২৩-২৪ইং অর্থ বছরে “কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের” আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র‌্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মেলার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্ত্বর এই কৃষি মেলার আয়োজন করে ডোমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কৃষি মেলায় ২০টি স্টল স্থান পায়। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্যে উম্মুক্ত থাকবে। আগামী ৬জুন উক্ত মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্তদের পাশে ছাত্রদল

ডোমারে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

আপডেট সময় ০১:০০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪